Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৪ , ৭:১০ অপরাহ্ণ

প্রাণ গেল মোটরসাইকেলের ২ আরোহীর

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আবু সুফিয়ান (৫০) ও ফুলতলা চা-বাগানের সুরেন্দ্র বুনার্জির ছেলে নরসিংহ বুনার্জি (৩৫)।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে ব্যাবসায়ী আবু সুফিয়ান মোটরসাইকেলযোগে ফুলতলা থেকে কুলাউড়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা নরসিংহ বুনার্জি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ঘটনার পর থেকে ট্রাক ফেলে ঘাতক চালক পালিয়ে যান। পুলিশ ট্রাকটি উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসে।

প্রিন্ট করুন