Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৪ , ৬:০৬ অপরাহ্ণ

মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা প্রার্থী

লেখকঃ আজকালের কণ্ঠ

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃজাতীয় সংসদ নির্বাচনের রেস কাটতে না কাটতেই মুরাদনগর উপজেলার দুই থানায় বইতে শুরু করেছে স্থানীয় সরকারের উপজেলা নির্বাচনের হাওয়া। মাঠেঘাটে, চায়ের দোকানে সর্বত্রই উপজেলা নির্বাচনের আলাপ-আলোচনা।

এদিকে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে তিনজনের নাম শোনা যাচ্ছে তারা হলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান হেলাল।মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিন জনের নাম শুনা যাচ্ছে তারা হলেন পর পর তিন বারের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লূনা, মুরাদনগর উপজেলা যুব মহিলা লীগ নেত্রী মায়া বেগম,সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং অধ্যাপক আবদুল মজিদ কলেজের বাংলা প্রভাষক মাহমুদা আক্তার সুমি এছাড়াও আরও অনেক নতুন মুখের নাম শুনা যাচ্ছে।

প্রিন্ট করুন