Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৪ , ৩:৫০ অপরাহ্ণ

গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জামালপুরের মেলান্দহে ১৫০ গ্রাম গাঁজাসহ আব্দুল খালেক (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল খালেক ঐ এলাকার জয়নাল মিয়ার ছেলে।

জানা গেছে,গতকাল সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বেচাকেনা চলছে। পরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহাম্মদ এর নির্দেশনায় মাহমুদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো: দেলোয়ার হোসেনের নেতৃত্ব একটি চৌকস অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী আব্দুল খালেক কে ১৫০গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় পুলিশের এএসআই হেলাল উদ্দিন, সদস্য নাহিদ পারভেজ ও ছানা উল্লাহ সঙ্গে ছিলেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহাম্মদ বলেন, গাঁজাসহ ওকজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না ও সব মাদক ব্যবসায়ীকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

প্রিন্ট করুন