Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৪ , ২:৪৫ অপরাহ্ণ

স্ত্রীকে হত্যা করল স্বামী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মা-বোনকে আলাদা রুমে আটকে রেখে নিজের স্ত্রী ঝর্ণা আক্তার লিপিকে (২৫) শাবল দিয়ে হত্যার দায়ে রুবেল হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৫ সদর দপ্তরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

ঘাতক রুবেল হোসেন রাজশাহীর বাগমারা এলাকার মৃত ওসমান আলীর ছেলে।

র‌্যাব জানায়, সোমবার রাত ১১টার দিকে নগরীর কাটাখালীর মাসকাটাদীঘি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী হত্যা মামলার মূলহোতা পলাতক আসামি রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। রুবেল হোসেন পেশায় একজন রডমিস্ত্রি। প্রায় ৭ বছর পূর্বে পারিবারিকভাবে ঝর্ণা আক্তার লিপিকে বিয়ে করেন রুবেল।

রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, রুবেল-ঝর্ণা আক্তার দম্পতির এক ছেলে রয়েছে। রুবেল একজন মাদকাসক্ত। এ ছাড়া ব্যাংক ও এনজিও থেকে বিভিন্ন অঙ্কের ঋণ নেওয়া ছিল বিধায় হতাশাগ্রস্ত ছিল রুবেল। যার প্রেক্ষিতে বিয়ের পর থেকেই সংসারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এ ছাড়া লিপির অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ করত রুবেল। যার ফলে সার্বক্ষণিক পারিবারিক কলহ লেগে থাকতো।

আরও জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হবে বলে র‍্যাব জানায়।

প্রিন্ট করুন