Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৪ , ১:২৬ অপরাহ্ণ

শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে রাখালের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : শেরপুরের সীমান্তে গারো পাহাড়ে হাতির পায়ে পিষ্ট হয়ে নুরুল ইসলাম নামের একজন রাখাল মারা গেছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল।

নুরুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের মৃত সাহার উদ্দিনের ছেলে।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের স্বজনরা জানান, নুরুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গরুর পাল নিয়ে গারো পাহাড়ের তাওয়াকোচায় যান। রাতে গরুর পাল বাড়ি ফিরলেও ফেরেননি রাখাল নুরুল ইসলাম। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে তাওয়াকোচার সেগুনের চালি নামক স্থানে তার মরদেহ দেখতে পান।

 

প্রিন্ট করুন