আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলায় নিজ বাসগৃহে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বত্তরা।
আজ সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৬), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার(৪২) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।
নিহতের বড়ভাই প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিত ভাবে গোপনে তাদের কে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা দুদিন ধরে তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তালা ভেঙ্গে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়। পুলিশ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে।