Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৪ , ১২:০৮ অপরাহ্ণ

স্যুটকেসে সেই মরদেহ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে স্যুটকেসে পাওয়া মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। পাশাপাশি উদঘাটিত হয়েছে এ হত্যাকাণ্ডের রহস্য। হত্যার সঙ্গে সংশ্লিষ্ট নারীসহ দুজনকে আটকও করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানাবেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।

এর আগে শনিবার সকালে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে একটি বৈদ্যুতিক খুটির কাছে বোরকা পরিহিত অজ্ঞাত এক নারীর রেখে যাওয়া স্যুটকেস থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এদিকে জেলা পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও মরদেহ পরিবহনে সহযোগিতা করার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে কোতোয়ালী থানার পুলিশ।

ফরিদপুর বাসস্ট্যান্ডের কর্মরত শ্রমিকরা জানান, গত শনিবার (২৭ জানুয়ারি) সকালে রাজবাড়ি রাস্তার মোড়ের দিক থেকে একটি মাহিন্দ্রাতে করে বোরকা পরিহিত এক নারী ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসেন। ওই নারী ঢাকাগামী একটি বাসের টিকিট কাটেন। এরপর স্যুটকেসটি বাসের মালপত্রের লকারে তোলা হয়। বাস ছাড়ার সময় ওই নারীকে খুঁজে না পাওয়ায় ওই বাসের সহযোগীরা স্যুটকেসটি বাসস্ট্যান্ডের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে একটি বৈদ্যুতিক খুটির কাছে রেখে যান।

 

প্রিন্ট করুন