Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৯, ২০২৪ , ৭:১৬ অপরাহ্ণ

গৌরনদীতে বিজ্ঞান মেলার উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য কে ধারণ করে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল দশটায় উপজেলার গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, মৎস্য কর্মকর্তা আবুল বাসার, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জান, উপজেলা প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

মেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।

প্রিন্ট করুন