Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৯, ২০২৪ , ৫:১২ অপরাহ্ণ

গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশে গলায় ফাঁস লাগিয়ে সাকিব (২২) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার ( ২৯ ) জানুয়ারি দুপুরে দোহাজারী পৌরসভাধীন চাগাচর ২নং ওয়ার্ড এলাকায় একটি ভাড়া বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন পুলিশ।

নিহত সাকিব কুমিল্লার জেলার মুরাদনগর থানার দক্ষিণ বিলালপুর এলাকার মো.বাদশার ছেলে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম গত রাত ১টার দিকে তার বাবার সাথে কথাবার্তা শেষ করে তার নিজ কক্ষে ঘুমাতে যায়।

আজ সকালে ঘুম থেকে না উঠায় তার বাবা বেলা ১১টার দিকে তাকে ডাকতে যায়। কিন্তু রুমের ভিতর থেকে দরজা আটকানো থাকায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে দেখা যায় তাকে ঝুলন্ত অবস্থায়।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে প্রাথমিকভাবে রাগ বা অভিমানের কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রিন্ট করুন