আজকালের কন্ঠ ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক রবিউল ইসলাম টুকলু (৩৪) মারা যান। গতকাল রাতে মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান আমান।
এর আগে গতকাল রোববার রাত ১১টা ৪৫ মিনিটে ভারত-বাংলাদেশের পতাকা বৈঠকের মধ্য দিয়ে রবিউল ইসলাম টুকলুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তের প্রধান পিলার ডিএমপি ৭ এর উপ-পিলার ৩১ হতে ৫০ গজ অভ্যন্তরে ভারতের তিনবিঘা করিডর স্থান দিয়ে রবিউলের মরদেহ ফেরত দেওয়া হয়।