Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৯, ২০২৪ , ২:০২ অপরাহ্ণ

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি ” শ্লোগানে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ (৪৫তম বিজ্ঞান মেলা) এবং ৮ম অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২৯ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে (কেন্দুয়া) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় দুদিনব্যাপী এ উদ্বোধনী অনুষ্ঠান ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয় এবং স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম ।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ও উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, কেন্দুয়া থানার তদন্ত ওসি মোঃ ওমর কাইয়ুম , মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙালি ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ ।

 

প্রিন্ট করুন