Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৯, ২০২৪ , ১২:৫৭ অপরাহ্ণ

মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : ট্রাভেল ব্যাগে করে অভিনব কায়দায় ফেনসিডিল বহন কালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১৪৭ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৪,৪১,০০০/- (চার লক্ষ একচল্লিশ হাজার) টাকা মূল্যমানের ১৪৭ (একশত সাতচল্লিশ) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আরিফ বিল্লাহ্ (৩৬), পিতা-মৃত শাহজাহান সিরাজ ও ২। মোঃ বিল্লাল হোসেন @ সবুজ (৩২), পিতা-মোঃ মকবুল হোসেন, উভয় সাং-শবদল, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি ট্রাভেল ব্যাগ ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন