Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৮, ২০২৪ , ৭:৫০ অপরাহ্ণ

দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য যেসব প্রকল্প অর্থবহ সেসব প্রকল্পই গ্রহণ করা হয়। এবার জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত স্বতন্ত্র এমপিদের নির্বাচনী এলাকায় যদি কেউ ভূমিহীন, গৃহহীন থাকেন, তাদের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে।

স্বতন্ত্র এমপিদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে, সংবিধান আত্মস্থ করতে হবে। সেই সঙ্গে সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে।

তিনি বলেন, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।

 

প্রিন্ট করুন