Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৮, ২০২৪ , ৭:৩৮ অপরাহ্ণ

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে রোববার জেলা শহরের কুড়পার পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম পিপিএম, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

প্রিন্ট করুন