Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৮, ২০২৪ , ৭:২২ অপরাহ্ণ

বাগেরহাটে ইয়াবাসহ এক নারী আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার পৌর শহরের রেলরোড এলাকায় ইয়াবা (মাদক )বিক্রিকালে আফরিন তমা (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এ সময় ওই নারীর হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই নারী ও তার স্বামীকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ইয়াবাসহ আটক তমা বাগেরহাট সদর উপজেলার সিংড়াই খানকা শরীফ এলাকার শামীম চৌধুরীর স্ত্রী।

বাগেরহাট সদর ফাড়ির ইনচার্জ টিএসআই আব্দুল হান্নান সরদার শুক্রবার (২৬ জানুয়ারি) জানান, শহরে আমাদের নিয়মিত টহল চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে শহরের রেল রোড এলাকা থেকে তমা কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার স্বামী পালিয়ে যায়। তারা স্বামী-স্ত্রী শহরে ইয়াবা বিক্রি করে আসছিলো। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন।

প্রিন্ট করুন