Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৮, ২০২৪ , ৩:৫৩ অপরাহ্ণ

বাগেরহাটে জলবায়ু অধি পরামর্শ ফোরামের সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটে জলবায়ু অধি পরামর্শ ফোরামের অর্ধবার্ষিকী সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ।বাংলাদেশের দক্ষিণ – পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা এর মধ্যে সবচেয়ে বেশি সংকটাপন্ন। উপকূলীয় এলাকার এই সংকট নিরসনে সবাইকে সম্মিলিতভাবে জরুরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা।

গতকাল শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে উদয়ন বাংলাদেশ, (বাগেরহাট )সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় এবং বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবি তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এ্যাডভোকেট শরীফা খানম। সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি মুখার্জী রবীন্দ্র নাথ, কাকুলি সরকার ,সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ, কোষাধ্যক্ষ শেখ আজমল হোসেন, অধি পরামর্শ বিষয়ক সম্পাদক, এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, সদস্য সৈয়দ শওকত হোসেন, ইসরাত জাহান, আলী আকবর টুটুল, আজাদুল হক,এম এ সালাম শেখ, এস কে হাছিব, মোঃ কামরুজ্জামান, এস এস সোহান, শেখ কামাল হোসেন প্রমুখ।

উক্ত সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ । বাংলাদেশের দক্ষিণ – পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে দক্ষিণ – পশ্চিম উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য এই এলাকাকে বিশেষ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার দরকার। তারা আরো বলেন যে জলবায়ু সংকট যেহেতু মানবতার জন্য হুমকিস্বরূপ তাই এই জলবায়ু পরিবর্তন রোধকল্পে জরুরি ভিত্তিতে সকলের উদ্যোগ নেওয়া জরুরি। বর্তমান নবনির্বাচিত সরকার উপকূলের সংকট নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণ করবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট করুন