Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৮, ২০২৪ , ১২:৫৩ অপরাহ্ণ

ববিকে জড়িয়ে ধরে নারী ভক্তের চুমু

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : তারকাদের সঙ্গে মাঝেমধ্যেই নানান কাণ্ড ঘটিয়ে বসেন ভক্তরা। এতে বিব্রতকর পরিস্থিতে পড়েন অনেকেই। এবার এমনই এক কাণ্ডের মুখোমুখি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ববি দেওল। যদিও বিষয়টি খুব পজিটিভলি হ্যান্ডেল করেছেন এই অভিনেতা।

সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ববি। সেখানে স্বাভাবিকভাবেই অভিনেতার সঙ্গে সেলফি তোলার জন্য উন্মুখ ছিলেন তার ভক্তরা। আর ঠিক তখনই হঠাৎ এক নারী অনুরাগী এসে জড়িয়ে ধরেন ববিকে।

শুধু তাই নয়, অভিনেতার গালে উষ্ণ চুমুও দেন ওই নারী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ওই ভিডিওতে দেখা যায়, প্রথমে সবার মতো নারী অনুরাগীও ববির সঙ্গে ছবি তোলার আবদার করেন। পরে কারও নিষেধ না শুনেই ববির গালে চুমু দেন তিনি।

সবার সামনে এভাবে চুমু দেওয়ায় লজ্জায় পড়েন ‌ববি। তবে মৃদু হাসি দিয়েই পরিস্থিতি সামাল দেন এই অভিনেতা।

গেল বছর সন্দীপ রেড্ডি নির্মিত সিনেমা ‘অ্যানিমাল’-এ অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দেন ববি দেওল। মুক্তির পর জনপ্রিয়তা পায় সিনেমাটি ।

 

 

প্রিন্ট করুন