Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৭, ২০২৪ , ৭:১৭ অপরাহ্ণ

হোটেলে আটকে রাখা হলো ভারতীয় ক্রিকেটারকে

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনৌ সুপার জায়ান্টসে পারফর্ম করা ভারতীয় ক্রিকেটার আয়ুশ বাদোনিকে শিক্ষা দিতে অভিনব পন্থা অবলম্বন করল দিল্লির কর্মকর্তারা।

রঞ্জি ট্রফিতে টানা দুই হারের পর তৃতীয় ম্যাচেও সুবিধাজনক জায়গায় নেই দিল্লি। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে তারকা ব্যাটসম্যান আয়ুশ বাদোনিকে শিক্ষা দেওয়ার জন্য হোটেল রুমে বন্দি করে রাখা হয়।

রঞ্জি ট্রফিতে চলতি মৌসুমে পাঁচ ইনিংসের তিনবার ব্যাট করে দিল্লি ২০০ রানের গণ্ডি পার হতে পারেনি। দলের ব্যক্তিগত সর্বোচ্চ ৪৯ রান করেন বৈভব কান্দপাল। গতকাল ইয়েশ ধুল করেন ৪৫ রান।

চলতি ম্যাচে দিল্লির বিপক্ষে উত্তরখন্ড দিনের খেলা শেষ করে ৪ উইকেটে ৯৮ রানে। নভদীপ সাইনি একাই নিয়েছেন তিন উইকেট। গত ম্যাচে খেলা আয়ুশ বাদোনিকে বাদ দিয়ে বোর্ডের সাবেক কর্তকর্তার ঘনিষ্ঠ ক্ষিতিজ শর্মাকে খেলানো হয়।

দিল্লির এক কর্মকর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘ক্ষিতিজকে খেলানোর জন্য ওপরমহলের চাপ ছিল এবং ১৫ জনের বাইরে রাখা হয়েছে বাদোনিকে যাতে বোর্ডের ম্যাচ ফিও সে না পায়। নিয়ম অনুযায়ী, স্কোয়াডের ১৫ জন প্লেয়ারই বোর্ডের ম্যাচ ফি পেয়ে থাকেন। স্কোয়াডের বাইরে থাকায় ও যেহেতু প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়ালদের এরিয়ায় ঢুকতে পারবে না, সে কারণে ওকে হোটেলেই আটকে রাখা হয়।’

এক প্রশ্নের জবাবে সেই কর্মকর্তা জানিয়েছেন, ‘টিম ম্যানেজারকে আলাদা করে ওর জন্য খাবারের আয়োজন করতে হয়েছে। কারণ ওর খাবারের খরচও বোর্ড বহন করবে না। এমনকি আয়ুশ নেট অনুশীলনেও যেতে পারেননি। কারণ পাঞ্জাবের ক্যাম্প চলছিল মাঠে।’

প্রিন্ট করুন