Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৭, ২০২৪ , ৩:৩২ অপরাহ্ণ

বাগেরহাটে দুঃস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ ১০ জন দুঃস্থ মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

এ সময়ে, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার ,সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম ,ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন