Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৭, ২০২৪ , ৩:২৮ অপরাহ্ণ

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত-২

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২ জন। পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল ৮টার দিকে একটি ট্রাক চট্রগ্রাম থেকে মোংলা যাওয়ার পথে ফকিরহাটের বলৈতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক চালক সোয়েইব হোসেন (২২) ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত সহকারী জাহাঙ্গীর সরদার (৩০) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সোয়াইব হোসেন সাতক্ষীরার কাশিমপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

অপর দিকে ফকিরহাট উপজেলার বলৈতলী একই এলাকায় শুক্রবার রাত ৩ টার দিকে ধান মাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক মোন্নাফ ফকির (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় ওই ট্রলিতে থাকা মাহবুব হাসান (২২) আহত হন। নিহত মোন্নাফ ফকির সিরাজগঞ্জের মান্নান ফকিরের ছেলে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রিন্ট করুন