Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৬, ২০২৪ , ১২:৪৭ অপরাহ্ণ

উপজেলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের এ্যাড.ওমর ফারুক সুমন এমপি।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর।

প্রিন্ট করুন