Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৬, ২০২৪ , ১২:২৫ অপরাহ্ণ

জামালপুরে বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে কারাগারে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জামালপুরের মেলান্দহে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন ও ভরণ-পোষণের খরচ না দেওয়ায় হাবিব শেখ নামে (২৫) এক যুবককে জেলে দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে হাজির করলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ তাকে কারাগারে পাঠান।

এর আগে বৃদ্ধ বাবা-মা নিরুপায় হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হাবিব শেখ তার বৃদ্ধ বাবা-মায়ের ভরণ-পোষণের খরচ না দিয়ে উল্টো উগ্র আচরণ করতো। কথায় কথায় সে ঘরের জিনিসপত্রও ভেঙে ফেলতো। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে মেলান্দহ থানায় মামালা করেন। পরে বৃহস্পতিবার হাবিব শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহাম্মদ গণমাধ্যমকে বলেন, বাবা-মায়ের ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে হাবিব শেখকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠান।

প্রিন্ট করুন