Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৫, ২০২৪ , ৬:১৫ অপরাহ্ণ

নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মো. হামিদুল হক খন্দকারের সঙ্গে রাজারহাট উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব কাবেরী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা.মো.হামিদুল হক খন্দকার।

প্রিন্ট করুন