Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৫, ২০২৪ , ৪:৫১ অপরাহ্ণ

৪ শত শিশুদের মাঝে খাদ্য পণ্য বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মেহেরপুরের মুজিবনগরে ৪শত শিশুদের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার দুপুরে গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্টের আয়োজনে খাদ্য পণ্য বিতরন করা হয়।

গুডনেইবারর্স মেহেরপুর সিডিপির সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আল মাহমুদ এর সঞ্চালনায় এবং গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর ম্যানেজার সুব্রত টুডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দীন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তৌফিক আহমেদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসনাইন জাহিদ,বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য এবং সিডিপির সহ সভাপতি মি:বাবুল মল্লিক।

অনুষ্ঠানে স্পন্সর ও নন স্পন্সর ৪০০ শিশুদের মাঝে ২ কেজি মুসুরির ডাল, এক কেজি চিনি, ১ কেজি গুড়া দুধ, ২ লিটার সরিষার তেল, একটি পানির পট, ১টি টিফিন ক্যারিয়ার, একটি বডি লোশন, একটি সাবান এবং একটি পেট্রোলিয়াম জেলি প্রদান করা হয়।

প্রিন্ট করুন