Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৫, ২০২৪ , ১:৫৯ অপরাহ্ণ

 কাঁঠালিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝালকাঠি জেলা প্রতিনিধি : কাঁঠালিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
কাঁঠালিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার।

কাঁঠালিয়ায় সাজাপ্রাপ্ত আসামীকে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২৩ জানুয়ারী) থানার এসআই মো.রিয়াজ রহমান ও এএসআই মো.হাফিজুর রহমানের নেতৃত্বে এবং সিইপিজেড থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের বন্দরটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলাল ডাকুয়া (৩৬), উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন কৈখালী গ্রামের আবদুল মান্নান ডাকুয়ার ছেলে।

ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, গ্রেপ্তারকৃত দুলাল ডাকুয়া পিরোজপুর জেলার একটি সিআর মামলার ৮ মাসের সাজাপ্রাপ্ত ও অপর তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন