Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৪, ২০২৪ , ৮:২২ অপরাহ্ণ

৪টি রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গোলাপগঞ্জে ৪টি রেস্টুরেন্টকে ৫হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরের লাকি হোটেল, মিতা হোটেল, সাব্বির রেস্টুরেন্টে ও আমার বাড়ি রেস্টুরেন্ট-২ কে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

জানা যায়, মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পৌর শহরের লাকি হোটেল, মিতা হোটেল, সাব্বির রেস্টুরেন্টে ও আমার বাড়ি রেস্টুরেন্ট-২ কে ৫হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

প্রিন্ট করুন