Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৪, ২০২৪ , ৮:০৫ অপরাহ্ণ

পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার শহর গোপিনপুর চেচুয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সরিষাআটা গ্রামের অটোরিকশার যাত্রী মোস্তফা (৪০) ও অটোচালক দেওপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আবু তালেব (৪৬)। আহত অপরজন হলেন জোরদিঘী গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের স্ত্রী সাহেদা বেগম (৭০)।

পুলিশ ও স্থানীয়রা জনায়, একটি যাত্রীবাহী অটোরিকশা উপজেলার ধলাপাড়া থেকে আষারিয়াচালা যাওয়ার সময় লেবুভর্তি একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙেচুরে যায়। এতে অটোরিকশাচালকসহ সকল যাত্রী আহত হলে স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় যাত্রী মোস্তফা মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান অটোচালক আবু তালেব। এ ঘটনায় সাহেদা বেগমকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রিন্ট করুন