Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৪, ২০২৪ , ৭:৫৯ অপরাহ্ণ

লোহাগড়ার নবগঙ্গা ডিগ্রি কলেজে দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবগঙ্গা ডিগ্রি কলেজে দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ সম্পন্ন হয়েছে।

বুধবার বেলা ৩ টায় উন্মুক্ত মঞ্চে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার ডলারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল আলিম ও সহকারী অধ্যাপক শেখ কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্যা। পরে সভাপতি, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক কাজী মোরাদ হোসেন, কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মুস্তাফিজুর রহমান, জিবি সদস্য শাহিন আলম, শেখ আতিয়ার রহমান, বি এম ফয়েজ আহমেদ, মোল্যা রেজওয়ান মোল্যা প্রমুখ।

প্রিন্ট করুন