আজকালের কন্ঠ ডেস্ক : বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৩-এ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও’র সম্মাননা পেলেন আলী রাজিব মাহমুদ মিঠুন।
গত সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় সিলেটের সুবিধবাজারস্থ পিটিআই হলরুমে তার হাতে শ্রেষ্ঠ ইউএনও’র সম্মাননা তুলে দেওয়া হয়। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকাকালীন এ সম্মাননা অর্জন করেন। বর্তমানে তিনি গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে রয়েছেন।
সিলেট বিভাগের উপপরিচালক প্রাথমিক শিক্ষা মো.জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেটের এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো.জসিম উদ্দিন।