সাড়ে তিন কোটি টাকা জরিমানা | Daily AjKaler Kontho

সাড়ে তিন কোটি টাকা জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন
সাড়ে তিন কোটি টাকা জরিমানা

আজকালের কন্ঠ ডেস্ক : পারস্পরিক যোগসাজশে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোয় ডায়মন্ড এগ ও সিপি বাংলাদেশকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)।

বুধবার (২৪ জানুয়ারি) এ সংক্রান্ত মামলার রায় প্রকাশ করা হয়। গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন।

এ বিষয়ে প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান বলেন, যোগসাজশের মাধ্যমে বাজারে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অপরা‌ধ প্রমাণ হওয়ায় প্রতিযোগিতা আইন, ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে ডায়মন্ড এগকে আড়াই কোটি এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।

তবে প্রতিষ্ঠান দুটি চাইলে আদেশের বিরুদ্ধে রিভিউ বা আপিল আবেদন করতে পারবে বলেও জানান তিনি।