Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৩, ২০২৪ , ৭:৪৭ অপরাহ্ণ

প্রেমিকাকে হত্যা, প্রেমিকের যাবজ্জীবন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমিকাকে হত্যার ঘটনায় ইউনুছ আলী (২৭) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ইউনুছ আলী আড়াইহাজারের বিষনন্দী এলাকার আবদুল ওহাবের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী প্রেমিকা হলেন ফাতেমা (২৩)। তিনি তার নানী বাড়ি আড়াইহাজারে মানিকপুর বসবার করতেন। তার নানী বাড়ি থাকা অবস্থায় দণ্ডপ্রাপ্ত ইউনুছ আলীর সাথে পরিচয়। ইউনুছ সম্পর্কে তার আত্মীয় হয়। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের মাঝে কয়েকবার শারীরিক সম্পর্ক হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।

 

প্রিন্ট করুন