Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৩, ২০২৪ , ৬:৫৬ অপরাহ্ণ

চিফ হুইপ ও হুইপের দায়িত্ব পেলেন যারা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি হয়।

একটি প্রজ্ঞাপনে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে আরও পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

হুইপ হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন, ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩), এবং মাশরাফী বিন মর্তুজা (নড়াইল-২)।

 

প্রিন্ট করুন