Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৩, ২০২৪ , ৫:২৭ অপরাহ্ণ

রাণীশংকৈলে মিললো ৪ কেজি ১শ গ্রামের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি

লেখকঃ আজকালের কণ্ঠ

রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরে মাছ ধরতে গিয়ে ৪ কেজি ১শ গ্রাম ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোড় পার্বতীপুর (সামাডাঙ্গী) এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, চাপোড় পার্বতীপুর (সামাডাঙ্গী) এলাকার মমতাজ আলীর পুকুরে জেলেদের জালে আটক হয় ওই কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি। পরে পুকুর মালিক মমতাজ আলী সহ এলাকার লোকজন বিষয়টি জানাজানি হলে থানায় খবর দিলে পরে থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে মূর্তিটি উদ্ধার করে। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে আছে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

প্রিন্ট করুন