Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৩, ২০২৪ , ৫:২১ অপরাহ্ণ

১৩৮বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নীলফামারীতে ১৩৮বোতল ফেন্সিডিলসহ জিয়ারুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ইটাখোলা ইউনিয়নের তিস্তা সেচ ক্যানেলের খালুয়া ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি প্রসাদপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাদক আইনে মামলা করে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, লালমনিরহাটের হাতিবান্ধা এলাকা থেকে মোটর সাইকেল যোগে নীলফামারীতে আসছিলেন জিয়ারুল। তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ ক্যানেলের খালুয়ার ব্রীজে দুর্ঘটনায় শিকার হন তিনি।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীরুল ইসলাম জানান, তার ব্যবহৃত টিভিএস আরটিআর এপাচি ১৬০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। নীলফামারীতে সরবরাহের জন্য ফেন্সিডিলের বোতলগুলো আনছিলেন তিনি।

প্রিন্ট করুন