Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৩, ২০২৪ , ১:৫৪ অপরাহ্ণ

পাসপোর্ট অফিস এলাকায় ১৪ দালাল আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া পাসপোর্ট অফিস এলাকা থেকে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা মো. সাব্বির হোসেনসহ ১৪ জনকে আটক করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে আটককৃতদের কাছ থেকে পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারি স্লিপ, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম জানান, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া পাসপোর্ট অফিস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলো- মো. সাব্বির হোসেন, মো. সাফি মাহমুদ, মো. সুজন, তানজিদ হাসান, মো. জয়নাল আবেদীন, মো. ইমরুল হক, মো. আলী, মো. শাহাদাত হোসেন প্রিন্স, মোশারফ হোসেন সাকিব, মো. রনি, ফয়সাল আহমেদ ইমন, জহির আহম্মেদ, পারভেজ, সিয়ামুল ইসলাম সৈকত।

অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ১৪ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। পাসপোর্ট দালাল চক্রের আসামিদেরকে হেফাজত থেকে ৪টি পাসপোর্ট, ৮৭ সেট ডেলিভারি স্লীপ, ১২টি মোবাইল ও ১২ হাজার ৬০০ টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন