Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৩, ২০২৪ , ১২:৫৯ অপরাহ্ণ

৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক শীতার্ত পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে বাঘাইহাট ব্যাটালিয়ন সদরদপ্তরে ব্যাটালিয়নের আওতাধীন এলাকা সমূহের শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান (পিএসসি)।

তিনি বলেন, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) যেকোনো সমস্যা মোকাবেলায় মানুষের জন্য কাজ করে থাকে। তারই ন্যায় পাহাড়ের শীতার্ত পরিবার গুলোর মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে এ ধরণের কার্যক্রম ও সহযোগিতা অব্যাহত থাকবে।

 

প্রিন্ট করুন