Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৩, ২০২৪ , ১২:২০ অপরাহ্ণ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে চীন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে দেশটির জিনজিয়াং প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পে অন্তত দুটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রদেশের বড় একটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ অঞ্চলটির একাধিক ট্রেনের যাত্রা বাতিল করেছে। দুই শতাধিক উদ্ধারকর্মী মাঠে নামানো হয়েছে। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, সোমবার (২২ জানুয়ারি) চীনের পার্বত্য প্রদেশ ইউনানে ভয়াবহ ভূমিধসে ১৮টি পরিবারের বাড়িঘর ও অন্তত ৪৭ জন মানুষ চাপা পড়েছে। সূত্র : বার্তা সংস্থা এপি

প্রিন্ট করুন