আজকালের কন্ঠ ডেস্ক : কয়েক বছর বন্ধ থাকার পর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এ আবারও নিয়মিতভাবে শুরু হলো ওপেন হার্ট সার্জারী আপারেশন। জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এ নব নিযুক্ত চীফ্ কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জন ডাঃ সুভাষ চন্দ্র মন্ডল গত ১৫ই জানুয়ারী ২০২৪ এ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চৌরাঙ্গী গ্রামের মোঃ এনামুল হক ও মোছাঃ ফেরদৌসী বেগমের ১২ বছরের পুত্র আল-রিয়াদের সফলভাবে ওপেন হার্ট সার্জারী অপারেশন সম্পন্ন করেন।
রোগিটি ডিওআরভি নামক জটিল জন্মগত হৃদরোগে ভুগছিল। অপারেশনটিতে অত্র প্রতিষ্ঠানের সাবেক চীফ্ কার্ডিয়াক সার্জন ডাঃ মোঃ সারওয়ার কামাল উপস্থিত ছিলেন। রোগিটি অপারেশন পরবর্তী পোস্ট অপারেটিভ পর্যায় উর্ত্তীণ করে সম্পূর্ণ সুস্থ্যভাবে ২২শে জানুয়ারী-২০২৪ সোমবার অপরাহ্নে হাসপাতাল ত্যাগ করে।