আজকালের কন্ঠ ডেস্ক : দৌলতদিয়া-পাটুরিয়া রুটে রজনীগন্ধা ফেরি ডুবির ঘটনায় নিখোঁজ ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২২ জানুয়ারি) দুর্ঘটনার পাঁচদিন পর ঘটনাস্থলের ছয় কিলোমিটার দূর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের অদূরে ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা।