Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২২, ২০২৪ , ৫:৩৮ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের ঈদগাঁওতে ট্রলি গাড়ির ধাক্কায এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল ১১ টায উপজেলার ইসলামাবাদ ইউনিযনের চর পাডায এ ঘটনা ঘটে।

নিহত লাবিব হাসান ফাহিম (৭) স্থানীয ইলেকট্রিশিযান মোঃ ফযসালের পুত্র। সে চরপাডা নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের চাচা ইলেকট্রিশিযান বেলাল উদ্দিন জানান, মাদ্রাসার ক্লাস শেষ হওয়ার পর বিরতির সময ফাহিম পার্শ্ববর্তী সড়কে বের হয়ে হাটার সময একটি ট্রলি গাড়ির ধাক্কায সে গুরুতর আহত হয। দ্রুত স্থানীযরা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওর একটি ক্লিনিক ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রিন্ট করুন