নিজস্ব প্রতিবেদ :- বাকেরগঞ্জ উপজেলার ভরপাশায় সর্বস্তরের জনগণের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলার কৃষ্ণকাঠী হাই স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্ব মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক, প্রধান বক্তা ছিলেন ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকন।
মতবিনিময় সভায় রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন মাঝি, মোঃ মনিরুজ্জামান ডাকুয়া, এস এম জুলফিকার হায়দার, সাংগঠনিক সম্পাদক শংকর কুন্ডু, আওয়ামী লীগ নেত্রী জাহানারা বেগম, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, মাসুদ আলম খান, ক্যাপ্টেন (অবঃ) কামরুল ইসলাম খান প্রমূখ।