ছুরিকাঘাতে ভাইকে খুন | Daily AjKaler Kontho

ছুরিকাঘাতে ভাইকে খুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ন
ছুরিকাঘাতে ভাইকে খুন

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহীর বাঘায় কম দামে মাংস বিক্রি নিয়ে বাগবিতণ্ডার জেরে মো. মামুন (৩২) নামের এক ব্যবসায়ীকে তারই আপন ফুফাতো ভাই আরেক ব্যবসায়ী খোকন হোসেন প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২০ জানুয়ারি) উপজেলার আড়ানী পৌর বাজারে এ ঘটনা ঘটে।

মো. মামুন আড়ানী পিয়াদাপাড়া গ্রামের রহিম আলীর ছেলে। অপরদিকে অভিযুক্ত মিজানুর রহমান খোকন একই এলাকার বক্স আলীর ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শনিবার সকালে মাংস বিক্রি নিয়ে মামুন ও খোকনের বাগবিতণ্ডা হয়। মামুন কম দামে মাংস করায় ক্ষিপ্ত হন খোকন। একপর্যায়ে মাংস কাটার ছুরি দিয়ে প্রকাশ্যে মামুনকে ছুরিকাঘাত করেন খোকন। এতে গুরুতর আহত হন মামুন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।