Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৯, ২০২৪ , ১১:৪৩ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটির মধ্যখানে সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে এ ভূমিকম্প হয়। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা (বিএমকেজি) এ তথ্য নিশ্চিত করেছে। তবে এতে সুনামির আশঙ্কা করছে না দেশটি।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৯ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ১২টায় ভূমিকম্পে অঞ্চলটি কেঁপে ওঠে। যার মাত্র ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোজো উনা-উনা রিজেন্সির ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার নামক একটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থানের জন্য ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ইন্দোনেশিয়া।

প্রিন্ট করুন