আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে খাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম বিবি হালিমা বেগম (৪৭)। পাঁচ ছেলের মা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরপানা উল্যাহ গ্রামের মালেক খাল থেকে হালিমার লাশ উদ্ধার করা হয়। বুধবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নিহত হালিমা বেগম উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানা উল্যাহ গ্রামের জসিমউদ্দিনের স্ত্রী। এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি পুলিশ ও নিহতের স্বজনরা।
চরজব্বর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন জানান, নিহত নারীর বাম চোখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।