Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৮, ২০২৪ , ৭:১১ অপরাহ্ণ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী পূজা

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগেছিল অভিনেত্রীর বাড়িতে। ঘটনার সময় পরিবারের সব সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন এই টালি তারকা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগুন লাগলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাড়ির সবাই সুস্থ রয়েছেন। আর ঘটনার বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে।

এদিকে অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অল্পের জন্য বেঁচে গেছি। বাড়িতে আগুন লেগেছিল। ভগবানের দয়ায় আমি ও পরিবার এই দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।বাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী পূজা

প্রিন্ট করুন