আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে আগুন পোহাতে গিয়ে চুলায় পুড়েছে ফুটপাতে বসে কাঁচামাল দোকানী জুয়েল রানার সম্বল ৬৫ হাজার টাকা। বুধবার রাতে পৌর এলাকার লোহাগাছ গ্রামের দক্ষিন পাড়ায় এ দুর্ঘটনায় ঘটে।
দোকানী জুয়েল রানার মা জরিনা খাতুন বলেন, ” সামান্য পূঁজি নিয়ে শ্রীপুর বাজারের রাস্তার পাশে বসে কাঁচামাল বিক্রি করে জুয়েল। গতকাল থেকেই ছেলেটার অনেক জ্বর ছিল। জ্বর নিয়েই বেচা বিক্রি শেষে রাতে বাড়িতে আসে। হাড় কাঁপানো শীতে শরীর থরথর করে কাঁপতে ছিল তাঁর। তা নিবারণ করতে রান্নার চুলোয় আগুন পোহাতে যান। এসময় তার লুঙ্গির গোছে থাকা ৫৬ হাজার ৩৫৫ টাকা চুলোয় পড়ে যায়। পরে ধোঁয়া ছাড়তে দেখে নিচে তাকিয়ে তারাহুরো করে টাকাগুলো উঠিয়ে নেয় সে। এতে সব টাকার বেশীরভাগই পুড়ে যায়।
দোকানী জুয়েল রানা বলেন,”শীতে আমার মাথা ঘুরিয়ে পড়ার উপক্রম হয়েছিল। পরে আগুন পোহাতে গিয়ে চুলায় টাকা পড়ে যায়। উঠাতে গিয়ে আমার হাতও কিছুটা পুড়ে গেছে।