করোনায় আক্রান্তের সংখ্যায় চীনকে টপকে গেল বাংলাদেশ | Daily AjKaler Kontho

করোনায় আক্রান্তের সংখ্যায় চীনকে টপকে গেল বাংলাদেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৩, ২০২০, ৮:৫৩ অপরাহ্ন
করোনায় আক্রান্তের সংখ্যায় চীনকে টপকে গেল বাংলাদেশ

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চীনকে টপকে গেছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে আরও ২ হাজার ৮৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর ফলে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন।

ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৫ জন। ফলে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে করোনার উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ।

বিশ্বের করোনা সংক্রমণের তালিকায় আক্রান্তের সংখ্যায় বাংলাদেশের অবস্থান এখন ১৯তম। চীন রয়েছে ২০ তম অবস্থানে। মৃত্যুর সংখ্যা অবশ্য এগিয়ে রয়েছে চীন। করোনার সূতিকাগার খেতাব পাওয়া দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৬৩৪ জন। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু নিয়ে করোনায় প্রাণ হারানোর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার১৩৯ জনে।