Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৮, ২০২৪ , ১২:৪২ অপরাহ্ণ

কম্বল হাতে বাড়ি বাড়ি গেলেন ইউএনও

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কম্বল হাতে বাড়ি বাড়ি গেলেন চৌহালীর ইউএনও মাহবুব হাসান বাড়িতে কে আছেন? বাইরে আসেন। আমি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মাহবুব হাসান । উঠেন, আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে চৌহালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এভাবেই ছিন্নমূল, বয়স্ক ও দিনমজুর শ্রেণির ঘুমন্ত মানুষকে কম্বল দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহবুব হাসান ।

উপজেলা প্রশাসনের হাত থেকে কম্বল পেয়ে খুশি মানুষগুলো আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘এভাবে কেউ আমাদের ডেকে শীতবস্ত্র দেয়নি। নাম লিখে নিয়ে যায় – কিন্তু সেই কম্বল আমরা আর পাই না।’

চৌহালী উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে জানা যায় , রাতের অন্ধকারে ছিন্নমূল মানুষের দেখা পাওয়া যায় বেশি। তাই প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল নিয়ে প্রকৃত দুঃস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য রাতের অন্ধকারকে বেছে নিয়েছি।

আরও জানা যায় , গত কয়েক দিন থেকেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এছাড়া ভোর থেকে ঘন কুয়াশা বিরাজ করছে। উপজেলা কর্মকর্তার কাছ থেকে তথ্য নিয়ে রাতেই কম্বল নিয়ে রওনা হয়েছি। কম্বল পেয়ে ছিন্নমূল মানুষেরা খুশি হয়েছেন।

প্রিন্ট করুন