Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৭, ২০২৪ , ৭:২৫ অপরাহ্ণ

৪০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। যার দাম ৪ কোটি টাকার বেশি।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

রিমন ওই উপজেলার মাটিলা বাগানপাড়ার হজরত আলীর ছেলে।

মহেশপুর-৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার মাটিলা সীমান্ত দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে ওত পেতে ছিল।

এ সময় দুই চোরাকারবারি সীমান্ত এলাকায় এলে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় তাদের একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিপন নামে এক যুবককে ধরে ফেলে বিজিবি।

প্রিন্ট করুন