Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৭, ২০২৪ , ৬:৫০ অপরাহ্ণ

শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে ১৬ জানুয়ারি রাত ১২ টার পর হাইকোর্ট মাজার,গুলিস্তান ও পরিবাগ এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা হতদরিদ্র ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে প্রায় সহস্রাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। নেতৃবৃন্দ বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানানো হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ফয়সাল, রকিবুল ইসলাম মিনা প্রমুখ।

প্রিন্ট করুন